শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১০:৪৩ এএম আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:৪৬ এএম
নিহত মা ও মেয়ে
expand
নিহত মা ও মেয়ে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাত করে খুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) রাত ১০টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পকায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা গ্রামের সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া ও তার কন্যা প্রিয়ন্তী বড়ুয়া।

স্থানীয় সূত্রে জানায়, দুর্বৃত্তরা ঘরে ঢুকে ছুরি দিয়ে এনি বড়ুয়া ও কন্যা প্রিয়ন্তী বড়ুয়াকে আঘাত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

প্রতিবেশীরা এসে হাসপাতালে নেওয়ার আগে দুজন মারা যান। ছুরিকাঘাতে আহত এনি বড়ুয়ারে পাঁচ বছরের ছেলে পিয়াস বড়ুয়াকে আনোয়ারা মেডিকেলে নেওয়া হয়।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, দুর্বৃত্তের হামালয় মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশু। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার রহস্য বের করা হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন