বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:৫৫ পিএম
লৌহজংয়ে ৪'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২
expand
লৌহজংয়ে ৪'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মালিক অংক বাজার থেকে জেলার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে ইশরাত জাহান নামক ২৫ বছরের কিশোরী ও মো. আসাদুজ্জামানকে (৪২) মাদক বিক্রির সময় আটক করেন।

এ সময় এদের থেকে তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা ডিবি'র এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দীর্ঘদিন যাবত এরা মাদক বিক্রি করে আসছে। তাই উপজেলার বেজগাও ইউনিয়নের মালির অংক বাজারে অভিযান পরিচালনা করি।

অভিযানে কুমারভোগ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা মৃত রফিকের পুত্র আসাদুজ্জামান ও একই গ্রামের পারভেজ মালের স্ত্রী ইশরাত জাহানকে আটক করি। এদের নিকট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করি। নিয়মিত মামলা দায়ের করে দুইজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup