বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:০৬ এএম
মুন্সীগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার 
expand
মুন্সীগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ২০৪ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার হাঁসাড়া পালেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জালাল উদ্দিন ওরফে সৌরভ চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার জয়রামপুর (মল্লিকপাড়া) এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীনগর উপজেলার হাঁসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া নেওয়া জালাল উদ্দিনের টিনশেড ঘরের শয়নকক্ষে অভিযান চালায়। এ সময় তিনটি ব্যাগের ভেতর থেকে মোট ২০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেন্সিডিলের মধ্যে একটি কাপড়ের ব্যাগ থেকে ১৩৬ বোতল, একটি হাতলযুক্ত ব্যাগ থেকে ৫৯ বোতল এবং একটি প্লাস্টিকের চটের ব্যাগ থেকে ৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন