সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এএম
উদ্ধারকৃত শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্র
expand
উদ্ধারকৃত শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্র

মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি শুটারগান, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গুয়াগাছিয়া এলাকায় তালিকাভুক্ত ‘নৌ ডাকাত’ নয়নের ছেলে ও স্থানীয় কিশোর গ্যাং লিডার নিরবের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি শুটারগান, দুই রাউন্ড অ্যামুনিশন (গুলি), অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় সন্দেহভাজন নিরবকে বাড়িতে পাওয়া যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত এই তল্লাশি অভিযান পরিচালনা করে।

স্থানীয় তথ্যসূত্রে জানা গেছে, নিরব কুখ্যাত ‘নয়ন ও পিয়াস’ ডাকাত দলের অন্যতম শীর্ষ নেতা নয়নের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। অভিযোগ রয়েছে, তার বাবা ও সহযোগীদের অনুপস্থিতিতে নিরব এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন