শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন আর আহত হন আরও ৭ থেকে ৮ জন।

রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরংগাইল বাস স্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখি সেলফী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতি থাকার কারণে চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্রিজের মাঝখানে খালে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছাদের অংশ খুলে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত হন আরও ৭ থেকে ৮ জন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর, মুন্নু মেডিকেল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন