বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল থেকে ছেলেকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলেসহ আরও এক স্কুলছাত্রী এবং ট্রাকের দুইজন সহকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরখণ্ড গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামনা রানী সূত্রধর (৩৬) ভগবানপুর গ্রামের সুফল সূত্রধরের স্ত্রী। আহতরা হলেন, তার ছেলে অর্ক সূত্রধর (৯) ও নূসরাত আলম (১৪)। বর্তমানে তারা মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে ট্রাকে থাকা দুই হেলপার শহিদুল ইসলাম (৪৫) ও রিপন হোসেন (৪০) চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো কামনা রানী সূত্রধর গোলড়া এলাকার আকিজ ফাউন্ডেশন স্কুল থেকে ছেলে অর্ককে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা বাসের জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ আরিচা থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায় এবং পরে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত কামনা রানী ও দুই শিক্ষার্থীকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কামনা রানী'কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কামনা রানী সূত্রধর মারা গেছেন। আহত দুই শিক্ষার্থী অর্ক ও নূসরাত আলম ছাড়াও ট্রাকের দুই হেলপার শহিদুল ইসলাম (৪৫) ও রিপন হোসেন (৪০) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক বিল্লাল হোসেন (৩৫)-কে আটক করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Egypt
90'+9'
3 - 2
83' Lionel Messi
90'+2' Enzo Fernández
15' Yasser Ibrahim
67' Mostafa Zico
World Cup