বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
expand
মানিকগঞ্জে ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে বাবু মিয়া (৬০) নামের এক ভোটারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিহত বাবু মহাদেবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে যান বাবু। ভোটার স্লিপ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন ও দায়িত্বরত কর্মকর্তারা দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। অবস্থার দ্রুত অবনতি হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় কিছু সময়ের জন্য ভোটকেন্দ্রে উৎকণ্ঠা তৈরি হলেও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলতে থাকে।

স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup