মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মহম্মদপুর (মাগুরা) প্রিতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
মাগুরা শহরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
expand
মাগুরা শহরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

মাগুরা শহরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম বাদশা মিয়া (৩৫)। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং তার কনস্টেবল নম্বর ৬৭০।

পুলিশ কনস্টেবল বাদশা মিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরা সদর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিনি রেশন উত্তোলনের উদ্দেশ্যে মাগুরা পুলিশ লাইনে যান। রেশন সংগ্রহ শেষে মোটরসাইকেলে করে বাবুখালী ক্যাম্পে ফেরার সময় পারনান্দুয়ালী ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানা পুলিশ জানায়, নিহত কনস্টেবলের মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X