

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাগুরার মহম্মদপুর উপজেলায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গভীর রাতে কম্বল বিতরণের মাধ্যমে ভোট প্রভাবিত করার অভিযোগে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
জানা গেছে, মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে কম্বল বিতরণের মাধ্যমে জামায়াতের পক্ষে ভোট চাওয়া হচ্ছিল -এমন অভিযোগের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
আটককৃতরা হলেন- হুসাইন আহম্মেদ কাবুল (মহম্মদপুর সদর ইউনিয়ন আমীর), মুকুল (মহম্মদপুর সদর ৬নং ওয়ার্ড সভাপতি), ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় তাদের আটক করা হয়েছে। তবে তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আদালতের মাধ্যমে তারা মুক্তি পাবেন।
মন্তব্য করুন
