রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
গ্রেপ্তার আ. রহিম বেপারী। ছবি: এনপিবি নিউজ
expand
গ্রেপ্তার আ. রহিম বেপারী। ছবি: এনপিবি নিউজ

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তার আ. রহিম বেপারী (৬৮) ভদ্রাসন ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সভাপতি এবং কান্দি গ্রামের মৃত নডু বেপারীর ছেলে।

পুলিশ জানায়, সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে নিজ দাপ্তরিক কাজ করছিলেন চেয়ারম্যান আ. রহিম। দুপুর ১২টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার চেয়ারম্যানের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup