বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারা জিয়ার আদর্শের কথা বলে ইসলাম বিদ্বেষী আচরণ করে: রাকসু ভিপি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ
expand
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, একটি দলের ‘জিআই পণ্য’ হয়ে গেছে চাঁদাবাজি।

চাঁদাবাজির কথা বললেই বোঝা যায় কোন দল। টেম্পুস্ট্যান্ডের কথা বললেও একটি দলকেই মনে আসে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী জিএস সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাকসু ভিপি বলেন, রংপুরের পিছিয়ে পড়া জেলাগুলোকে বঞ্চিত করা হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হয়েছে। কৃষিখাতে নানা ভাবে বঞ্চিত করা হয়েছে।

তিস্তার পানি বারবার দিতে চেয়েও দেওয়া হয়নি; নানা রকম অজুহাত দেখানো হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নিজেদের পকেট ভরেছেন, জনগণের জন্য কিছুই করেননি।

বিএনপির সমালোচনা করে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, তোমরা তোমাদের কেন্দ্রীয় নেতাদের সামলাও- যারা জিয়ার আদর্শ বলে ইসলামবিদ্বেষী আচরণ করে।

ইসলামকে আঘাত করলে তোমাদের নিচের স্তরের জনশক্তি তোমাদের ছেড়ে চলে যাবে। জিয়ার আদর্শ মানে ইসলামবিদ্বেষী হওয়া নয়।

রাকসু ভিপি আরও বলেন, সংগ্রাম করতে করতে আমরা জীবন শেষ করব। জুলাই বিপ্লবের আগে আমাদের ২৩৪ জন ভাইকে শহীদ করা হয়েছে। আমরা মৃত্যুকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তিনি।

লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের জামায়াত প্রার্থীর আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। লালমনিরহাট-৩ আসনের জামায়াত প্রার্থী, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল আলম সলেহীন, কালীগঞ্জ উপজেলা জামায়াত সভাপতি মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি জয়নাল আবেদীন এবং জেলা যুব ও কর্মপরিষদের সভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup