বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
মোটরসাইকেল শোভাযাত্রা
expand
মোটরসাইকেল শোভাযাত্রা

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে পরিবর্তনের পথে অগ্রযাত্রা স্লোগানে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

একই সময় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ তার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা শহরের ইটেরপুল থেকে রেজাউলের শোভাযাত্রা ও কমলনগরের তোরাবগঞ্জ বাজার থেকে হাফিজের শোভাযাত্রা শুরু হয়।

রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী।

শোভাযাত্রা নিয়ে ঝুমুর এলাকায় পৌঁছে রেজাউল করিম নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, সেক্রেটারী হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup