

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন পথচারী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন কাজী হোটেলের পাশে আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাহাদ হোসেন তার মায়ের সঙ্গে ঈদের নতুন জামাকাপড় কিনতে রামগঞ্জ আসেন। এ সময় তারা আল মনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই দোকানে সংস্কার কাজ চলছিল। হঠাৎ অরক্ষিত অবস্থায় থাকা দোকানের একটি দেয়াল ধসে পড়ে। এতে ফাহাদসহ আশপাশে থাকা কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন।
ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের সংস্কার কাজ চলাকালে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন