বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জ্বালানি তেল বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম
জ্বালানি তেল বেশি দামে বিক্রির দায়ে জরিমানা
expand
জ্বালানি তেল বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

কুষ্টিয়ায় বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে জ্বালানি তেল বেশি দামে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার কাঞ্চনপুর বাজার, বটতৈল ও ভাদালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাঁচাবাজার, মুদি দোকান, জ্বালানি তেলের দোকান ও ফিলিং স্টেশন মনিটরিং করা হয়।

অভিযান চলাকালে, অনুমোদনহীন ও অনিরাপদ উপায়ে জ্বালানি তেল সংরক্ষণ এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে কাঞ্চনপুর বাজারের মেসার্স আশিক হার্ডওয়্যারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহায়তা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী অভিযানকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যাবসা পরিচালনার জন্য সতর্ক করেন এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানা তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup