

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে দু’টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, সোমবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে ভোটকেন্দ্রে স্থাপিত দু’টি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেন।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ‘সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।আগামীকাল বুধবার সকালে ওই ভোটকেন্দ্রে নতুন করে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।’
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখনো চুরি হওয়া সিসি ক্যামেরা দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন
