বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারীতে গাঁজাসহ এক নারী আটক

চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১০:০৪ পিএম
চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ এক নারী আটক
expand
চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ এক নারী আটক

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার মাটিকাটা মোড় এলাকায় চিলমারী মডেল থানা পুলিশের চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছেন, চিলমারী থানার একটি দল দীর্ঘ সময় ধরে এলাকাটিতে নজরদারি চালানোর পর সন্দেহ ভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

আটক নারী হলেন যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার মোছা. নাজমিন আক্তার (২২)।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে চিলমারীতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup