বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল তাজুর ফেসবুক পেজ গায়েব

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম
তাইজুল ইসলাম তাজুর ভিডিও থেকে সংগৃহীত
expand
তাইজুল ইসলাম তাজুর ভিডিও থেকে সংগৃহীত

কুড়িগ্রামের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ রাতারাতি হঠাৎ করে গায়েব হয়ে গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে ফেসবুকে ‘তাজু ভাই ২.০’ নামের পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ১০ লাখ অনুসারীর এই পেজ বন্ধ হওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তাজু ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিলাপির ‘সরকারি রেট’ নিয়ে করা একটি ভিডিওর মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান। তার সরল ও সহজভাবে গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার ভঙ্গি দ্রুত মানুষের মন জয় করে। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে।

ভাইরাল হওয়ার পর থেকেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা ভিড় করতে শুরু করেন। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চাপ তৈরি হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। হঠাৎ পেজ উধাও হওয়ার পর জনমনে নানা প্রশ্নও উঠেছে।

তাজু ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ভিডিও তৈরি শুরু করলেও ২৬ মার্চের জিলাপি বিক্রির ভিডিও তার ভাগ্য পরিবর্তন করে। ২৮ মার্চ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক সপ্তাহের মধ্যে প্রায় ৮০ লাখ ভিউ অর্জন করে।

ভাইরাল হওয়ার আগে তার পেজে অনুসারী ছিল মাত্র ছয় হাজার, যা মাত্র আট দিনের মধ্যে বেড়ে দাঁড়ায় ১০ লাখে। এটি কুড়িগ্রামের প্রেক্ষাপটে বিরল ঘটনা হিসেবে ধরা হচ্ছে।

তাজুর মানবেতর জীবন দেখে গত ২ এপ্রিল নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া বাসযোগ্য খাসজমি ও কৃষিজমি প্রদানের আশ্বাস দেওয়া হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে।

পেজ গায়েব হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘তাজু ভাই টিম’-এর সমন্বয়ক ও স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম। তিনি তার ফেসবুক পেজ ‘অবেলা মিউজিক’-এ লিখেছেন, সকলের প্রিয় তাজু ভাইয়ের ‘তাজু ভাই ২.০’ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করেছে। আমরা আশা করি অতি শিগগির তিনি পেজটি পুনরায় পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup