

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেবা কেন্দ্রের সামনে এসে শেষ হয়। র্যালিতে প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালী শেষে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালীউল্লাহ মন্ডল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব, এ সময় বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় ইশারা ভাষার ব্যবহারকে আরও সম্প্রসারিত করতে হবে।
শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিরা মূলধারার সমাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। একই সঙ্গে তারা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান।এ সময় ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
