মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় ১০ বছরের ছেলেসহ দম্পতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৭:৪৮ এএম
সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজন
expand
সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজন

কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রামের অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মিঠামইন উপজেলা সদর এলাকার মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের একমাত্র ছেলে মুহাম্মদ আয়ান (১০)।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সন্ধ্যায় অষ্টগ্রাম থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মিঠামইনে আসছিলেন তারা। ভাতশালা ব্রীজের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনেরই মৃত্যু হয়। পরে স্থানীয়রা পিকআপ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

অষ্টগ্রাম সার্কেল এএসপি শহীদুল হক বিষয়টি নিশ্চিত করে জনান, মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন