সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, কখন খেলা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:৩২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের পর এটি স্পেনের প্রথম বিশ্বকাপ ফাইনাল।

তবে এখনও নিশ্চিত হয়নি স্পেনের প্রতিপক্ষ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয়ী দলই ফাইনালে স্পেনের প্রতিদ্বন্দ্বী হবে।

শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ২০ জুলাই রাত ১টায় মাঠে নামবে স্পেন ও দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। ২০১০ সালের পর এটি হবে স্পেনের প্রথম বিশ্বকাপ ফাইনাল এবং ইতিহাসে দ্বিতীয়।

ফ্রান্সের বিপক্ষে বড় ম্যাচে সাফল্যের ধারাও ধরে রেখেছে স্পেন। এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালেও ফরাসিদের হারিয়েছিল তারা। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল স্প্যানিশরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন