

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতকে ঘিরে শোলাকিয়া ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
এখানে এবার ঈদুল ফিতরের ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হলো। মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ জামাতে ইমামতি করেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রথা অনুযায়ী নামাজ শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে সংকেত দেওয়া হয়। ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি গুলি ছোড়া হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের জামাতে ৫ লক্ষাধিক মুসল্লি অংশ নেন। দেশের বিভিন্ন জেলা ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরা ঈদের প্রধান জামাতে শরিক হতে শোলাকিয়ায় সমবেত হন। ঈদের তাকবির ও খুতবার মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো ঈদগাহ মাঠ।
মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য এবারও ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। ‘শোলাকিয়া এক্সপ্রেস-১’ ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছায় সকাল ৮টায় এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ২টায় ভৈরব পৌঁছাবে।
‘শোলাকিয়া এক্সপ্রেস-২’ ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছায় সকাল সাড়ে ৮টায় এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
