

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ধর্মীয় গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যশোরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামে ঈদগাহে।
জামাতে খুতবা পাঠ করেন কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম মওলানা ইয়াসিন আলী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি নবনির্বাচিত বিএনপি সরকারের সঠিকভাবে দেশ পরিচালনার জন্য দোয়া করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়া বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানের ওপর ইসরাইলের হামলার নিন্দা জানানো হয় এবং ইরানের জনগণের জন্য সহানুভূতি ও শান্তি কামনায় দোয়া করা হয়।
প্রধান জামাতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
মন্তব্য করুন