বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লংগদুতে সেনাবাহিনীর ডিপ টিউবওয়েল স্থাপন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
সেনাবাহিনীর ডিপ টিউবওয়েল স্থাপন
expand
সেনাবাহিনীর ডিপ টিউবওয়েল স্থাপন

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার রসুলপুর এলাকায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন লংগদু জোন এবং ইউএনডিপির সহায়তায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় জোনের ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত ডিপ টিউবওয়েলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এদিকে ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে রসুলপুর এলাকার প্রায় ১২০টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত উপস্থিত স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, “লংগদু জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।” ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রসঙ্গত, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন