

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক এর এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি পানছড়ির উত্তর শান্তিপুর এলাকার বর্ণনাতীত চাকমার ছেলে।
স্থানীয়রা জানান, নীতিদত্ত চাকমা ওই সময় সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর তাকে উদ্বার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, তাকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। বিস্তারিত এখনো জানাতে পারিনি।
এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা ঘটনার জন্য প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেছেন। অবশ্য এ ব্যাপারে ইউপিডিএফ এর বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন