সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী–পুরুষের জামায়াত যোগদান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
expand
চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী–পুরুষের জামায়াত যোগদান

খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী, পুরুষ ও যুবক দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

নির্বাচনি জনসভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জনসভা মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।

তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন,“সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবে বাংলাদেশ। জামায়াতে ইসলামী আগামী দিনে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রেখে শান্তি ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ে তুলবে।”

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বান্দরবান জেলা জামায়াতের আমির এ এস এম আব্দুস সালাম, রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক মিঞ্জিলা ঝুম, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমাসহ চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

নবযোগদানকারীরা জানান, সাম্য, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা থেকে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন