

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান—‘এটা তারেক রহমানের বিএনপি’ বলার সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়। এতে রাশেদ খানসহ হেসে উঠেন উপস্থিত সকলে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
বক্তব্যে রাশেদ খাঁন বলেন, ‘এটা তারেক রহমানের বিএনপি, রাশেদ খানের বিএনপি করা লাগবে না। কথা বলব তার আগেই বিদ্যুৎ চলে গেল।’
এরপর নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার কথা সেটাই, এখানে আপনারা একতাবদ্ধ হয়ে বিএনপি করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।’



