শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরেবাংলা স্টেডিয়ামের ভাস্কর্যে ফাটল, ২ নম্বর গেট বন্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
ফাইল ছবি
expand

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের কাছে থাকা একটি ভাস্কর্যে ফাটল দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে গেটটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

এতে বলা হয়, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের কাছে থাকা ভাস্কর্যটিতে ফাটল দেখতে পাওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গেটটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে এবং তাদের সঙ্গে পরামর্শও করেছে বিসিবি। ভাস্কর্যটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। একই সঙ্গে ২ নম্বর গেট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তে সবার সহযোগিতা চেয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank