রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না ভারত সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ এএম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত
expand

আমাদের সরকার বাংলাদেশের তথাকথিত হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার (১২ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শুভেন্দু অধিকারী বলেন, সাবেক সরকারের (তৃণমূল কংগ্রেস) সময় বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা (হুজুর) পশ্চিমবঙ্গে আসতেন। কিন্তু বর্তমান হিন্দুত্ববাদী বিজেপির সরকারের আমলে আর এ সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, দুই বছর আগে বাংলাদেশ থেকে এক ধর্মীয় বক্তা পশ্চিমবঙ্গে গিয়ে বলেছিলেন, তারা জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে জনবিন্যাস পরিবর্তন করে দেবেন।

তিনি বলেন, আমি আপনাদের শুনিয়ে দিতে পারি, বাংলাদেশ থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে—এই সরকার আসার সময় নয়, কারণ এই সরকার তো ওই ধরনের তথাকথিত হুজুরদের এখানে ঢুকতেই দেবে না, দু’বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক হুজুর বলছেন যে—আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা জনবিস্ফোরণ করে পারমাণবিক অস্ত্রকেও ধ্বংস করে দিতে পারি। তা তিনি এখানে এসে জনবিস্ফোরণের কথা বলছেন, ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়ার কথা বলছেন। তাই এই মাটিতে আধ্যাত্মিক জাগরণের খুব দরকার ছিল।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন বিষেদাগার করে যাচ্ছেন শুভেন্দু। ওই বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি দাবি করেছিলেন, বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্বই ছিল না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank