

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে ভাইভায় বরাদ্দ অতিরিক্ত নম্বর কমিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের সময় ছিল কোটা প্রথা, আর বর্তমান তারেক রহমান সরকারের হাতে এসেছে ভাইভা প্রথা।’
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে এসব কথা বলেন আখতার হোসেন।
আখতার হোসেন বলেছেন, ‘শেখ হাসিনার ছিল কোটা প্রথা আর তারেক রহমানের হাতে চলে এসেছে ভাইভা প্রথা। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, ভাইভা নিয়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণ না করে বরং ভাইভায় যে অতিরিক্ত নম্বর রয়েছে, সেগুলো কমিয়ে আনতে হবে। যাতে মেধার মূল্যায়ন হয়, সরকারকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
তিনি বলেন, ‘কোটা নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ানোর কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। আমরা তারেক রহমান সরকারকে বলব, ভাইভার বিষয়ে কঠিন সিদ্ধান্ত না নিয়ে মেধার মূল্যায়ন নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করুন।’
এনসিপির এ নেতা ভাইভায় অতিরিক্ত নম্বরের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।’



