

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘণ্টাব্যাপী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই এ বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
সভায় রাজশাহী বিভাগের নাটোর জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেয়।



