শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যোতির ‘হ্যান্ডশেক না করার’ সিদ্ধান্ত নিয়ে যা বলল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিগার সুলতানা জ্যোতি নিজেই নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

শনিবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি পরিষ্কার করেন রফিকুল ইসলাম বাবু।

করমর্দন না করার সিদ্ধান্তটি নারী উইং নিয়েছিল কি না, নাকি জ্যোতি নিজে সিদ্ধান্ত নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তার নিজের সিদ্ধান্ত।’

খেলাধুলা মানুষের মধ্যে বিভেদ কমিয়ে ঐক্য তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘খেলাধুলা সারা বিশ্বের মানুষকে এক করে। আমরা চাই, সব দেশের সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্ক বজায় থাকুক। শুধু ভারতের সঙ্গে নয়, আমরা সবার সঙ্গেই এমন সম্পর্ক চাই।’

রফিকুল ইসলাম বাবু জানান, ‘করমর্দন না করার বিষয়টি নিয়ে নারী উইং আগে থেকে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা বিষয়টি আগে জানতাম না। অধিনায়ক নিজের সিদ্ধান্তেই বিষয়টি করেছেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank