

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠি জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জন সদস্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামালের নেতৃত্বে ১৫ জনের যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর হাতে ফুল দিয়ে তারা ছাত্রদলে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এ সময় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নুপুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদলে যোগদানকারী নেতৃবৃন্দ হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম আহ্বায়ক মিরাজ, যুগ্ম আহ্বায়ক তানভির, সদস্য মেহেদী, সজিব, বাবু, রিয়াদ, নিরব, রনি, রাকির, রতন, সিয়াম, মুবিন ও হৃদয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন, ‘ছোটবেলা থেকেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। আমার বাবাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সেই আদর্শ ও বিশ্বাস থেকেই আমি ছাত্রদলে যোগদান করেছি। আমার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও অনেকে ছাত্রদলে যোগ দিয়েছেন।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের এই যোগদান ছাত্রদলকে আরও শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। আমরা আশা করি, নতুন যোগদানকারীরা আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবেন।’
মন্তব্য করুন
