বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী ছাত্রদলে যোগদান

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী ছাত্রদলে যোগদান
expand
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী ছাত্রদলে যোগদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রায়পুর উপজেলা শাখার ৭ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। সোমবার সন্ধ্যায় রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।

নবযোগদানকারী নেতাকর্মীরা হলেন— সাব্বির, আল-আমিন, রায়হান, আকাশ, তুহিন, তানজিল ও সিয়াম।

এ সময় উপস্থিত নেতারা বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতেই তরুণদের এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবাগতরা আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup