

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের মনিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বাঘারপাড়া উপজেলার গাইডঘাট কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহমুদুল হাসান জনি (৪৫), তার পিতা আব্দুল মজিদ সরদার (৬৫) এবং তার শিশু সন্তান মাহাবিন হাসান সেহেরিস (৪)।
আহতরা হলেন- সাবরিনা জাহান সুমি (৩৫), মনোয়ারা বেগম (৬০) ও শামিন আলমাছ (১২)। তাদের সবার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামে।
জানা যায়, একটি প্রাইভেট কারে করে চুয়াডাঙ্গা থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়ি ফিরছিলেন তারা।
পথিমধ্যে বাঘারপাড়ার গাইডঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশে একটি বড় বটগাছের সাথে সজোরে ধাক্কা খায়।
ঘটনাস্থলেই মাহমুদুল হাসান জনি ও তার পিতা আব্দুল মজিদ সরদার নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা অন্যদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জুবায়ের পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু মাহাবিন হাসান সেহেরিসকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত সাবরিনা জাহান সুমি, মনোয়ারা বেগম ও শামিন আলমাছ যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসকরা।
মন্তব্য করুন