শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১০:০৫ এএম
বায়তুল মোকাররম মসজিদে নামাজরত মুসল্লিরা ।। ছবি: সংগৃহীত
expand
বায়তুল মোকাররম মসজিদে নামাজরত মুসল্লিরা ।। ছবি: সংগৃহীত

সারা দেশে আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ শনিবার (২১ মার্চ) সকাল থেকেই ঈদের আমেজ বিরাজ করছে। ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৭টা, ৮টা ও ৯টায় যথাক্রমে তিনটি জামাত সম্পন্ন হয়েছে। প্রথম জামাত শুরুর আগে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এবং বিপুল সংখ্যক মুসল্লিকে মসজিদের বাইরে রাস্তায় সারি করে নামাজ আদায় করতে দেখা গেছে।

সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন মাওলানা মো. জাকির হোসেন। পরবর্তী জামাতগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।

প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর দরবারে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করেন অনেক মুসল্লি।

এছাড়া রমজানের রোজা ও অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া করা হয় এবং দেশের ওপর থেকে সকল প্রকার বিপদ ও দুর্যোগ দূর করার জন্য মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।

মোনাজাতে পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের সুরক্ষা এবং মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনার বিশেষ দোয়া করা হয়।

এদিকে, রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে আজ অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সকাল সাড়ে ৮টায় দীর্ঘ ৩৬ বছর পর প্রথমবারের মতো একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান জামাতে ইমামতি করেন মুফতি আব্দুল মালেক, যিনি বায়তুল মোকাররমের খতিব।

রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন