বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জুট মিলে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০২:১১ এএম
যশোরে জুট মিলে অগ্নিকাণ্ড
expand
যশোরে জুট মিলে অগ্নিকাণ্ড

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্পশহরে একটি জুট মিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে মিলের ভেতরে জমাকৃত কাঁচা পাটের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। দাহ্য পাটের স্তূপ থাকায় অল্প সময়েই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম বলেন, কাঁচা পাট, প্রস্তুত পণ্য ও কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup