বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজ শেষে ফেরার পথে ছুরিকাঘাতে চিকিৎসক খুন

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম
শার্শা উপজেলায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক চিকিৎসক নিহত
expand
শার্শা উপজেলায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক চিকিৎসক নিহত

যশোরের শার্শা উপজেলায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড।

নিহত আল আমিন (স্থানীয়ভাবে আলামিন) নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। ঘটনার সময় তিনি মসজিদে নামাজ আদায় শেষে বাড়ির পথে ছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ শুরু করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে থাকলেও ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। তদন্ত কর্মকর্তারা বিষয়টি দেখছেন। থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup