

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটখোলা এলাকার তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে ৩ মৌজার জমি মালিকদের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ৪০ বছর পূর্বে যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে শত শত একর জমি বিলীন হয়ে যায়। বর্তমানে বিলীন হওয়া জমিগুলোতে চর জাগলে একটি বালু খেকো চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ও দিনের বেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে আবারও ইউনিয়নের রসপাল গোপালগঞ্জ, কাওয়ামারা, পিংনা, নলসন্ধা, উল্লাসহ বিভিন্ন এলাকার জমি ভাঙনের কবলে পড়ছে। মানববন্ধনে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়ে, জমির মালিকদের ভূমিহীন করার হাত থেকে রক্ষা করতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামিম এমপি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পিংনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়নাল, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, পিংনা রসপাল জামে মসজিদের সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুকুল, পিংনা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সবুরসহ স্থানীয়রা।