সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা ফকির উত্তর চরবওলা গ্রামের বাসিন্দা এবং মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে বাড়ির গরুর জন্য খাদ্য সংগ্রহ করতে পাশের একটি মাঠে ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় আবহাওয়া খারাপ হয়ে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Belgium VS Iran
74'
0 - 0
World Cup