বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৫:৫১ এএম আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৫:৫৪ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলাটিতে পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এবং পুলিশ, এপিবিএন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের স্পর্শকাতর এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , ঝুঁকিপূর্ন সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি এবং সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এ ব্যাপারে বলেন, ‘বিজিবির মোতায়েন নিয়মিত কার্যক্রমেরই অংশ। এটি কোনো বাড়তি বা বিশেষ ব্যবস্থা নয়। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিভিল পাওয়ারের সহায়তায়ে এ বাহিনী দায়িত্ব পালন করছে। ৫ আগস্ট উপলক্ষে আলাদাভাবে বিজিবি মোতায়েন করা হয়নি। এটি নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের অংশ।”

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘১ থেকে ৪ আগস্ট পর্যন্ত পরিস্থিতি যেভাবে শান্তিপূর্ণ ছিল, আমরা আশা করছি সামনেও একইভাবে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য বা আশঙ্কা নেই। তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’

মাঠে বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন