শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ  

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স
expand
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে মারধর করে স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তির পর দ্বিতীয় দফায় রাসেল বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (২৭ মার্চ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনা ঘটে । গুরুতর আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে ।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তারই আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই সূত্র ধরে আজ বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে পান্না বিশ্বাসের লোকজন হাসপাতালে এসে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে জানতে পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠো ফোনটিও বন্ধ রয়েছে।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে এসেছি। এখানের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন