সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সালথা-বোয়ালমারী সীমান্তে সংঘর্ষ, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ
expand
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ

ফরিদপুরের সালথা উপজেলা ও বোয়ালমারী উপজেলার বাসিন্দাদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত।

শনিবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল), জানান-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়েনদিয়া ও খারদিয়া গ্রামের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন