মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ ফুট গভীরে মাটিচাপা শ্রমিক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:৪২ পিএম
জাতীয় জরুরী সেবা
expand
জাতীয় জরুরী সেবা

দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে ৩০ ফিট গভীরে চাপা পড়া এক শ্রমিককে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃত শ্রমিকের নাম মোহাম্মদ আজহারুল ইসলাম (৩৮)।

‎মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল থানাধীন দক্ষিণ মহেশপুর থেকে ৯৯৯-এ কল পেয়ে ওই শ্রমিককে উদ্ধার করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার।

‎তিনি জানান, একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে পড়ে ৩০ ফিট গভীরে দুই শ্রমিক চাপা পড়েন। এক শ্রমিককে এলাকাবাসীরা উদ্ধার করেছেন; কিন্তু আরও এক শ্রমিক এখনও গলা পর্যন্ত মাটিতে চাপা পড়ে আছেন এবং ধীরে ধীরে মাটিতে দেবে যাচ্ছেন।

‎তারা মাটি সরানোর চেষ্টা করেছেন কিন্তু চারপাশ থেকে আরও মাটি ঝরে পড়ে আবার ভরাট হয়ে যাচ্ছে। ‎৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। ‎‎ ‎খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মাটিতে চাপা পড়া শ্রমিক মোহাম্মদ আজহারুল ইসলামকে জীবিত উদ্ধার করে। চিকিৎসার জন্য ওই শ্রমিককে কাহারোল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ‎ ‎এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন কাহারোল ফায়ার সার্ভিসের লিডিং অফিসার রেজাউল করিম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Iraq
Scheduled
23 Jun, 03:00 AM
VS
World Cup