বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ইয়াবা মামলার পলাতক আসামি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম
expand
রামুতে ইয়াবা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামে ১ লাখ ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামিকে কক্সবাজারের রামু থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি ইউনিয়নের জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের পুত্র মিজানুর রহমান (১৯)।

রোববার ভোরে তাকে আটক করেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চট্রগ্রামের কোতোয়ালি থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। যার নং ২৫(১১)২৫।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আত্মগোপনে থাকলেও অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে ঘিরে ফেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup