বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন, শরীর থেকে বিচ্ছিন্ন হাত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:২০ পিএম
নিহত খলিলুর রহমান
expand
নিহত খলিলুর রহমান

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের দা'য়ের কুপে ৬৫ বছরের বৃদ্ধ পিতা খলিলুর রহমান নিহত হয়েছেন।

শুক্রবার (২২মে) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ নৃশংস ঘটনা ঘটেছে। নিহত খলিলুর রহমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মৌলভীরকুম এলাকার মৃত নুর ছমদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত ছেলে মিনারুল ইসলাম তার বাবা খলিলুর রহমানকে কুপিয়ে পুরো শরীর ক্ষতবিক্ষত করে। এসময় দা'য়ের কুপে বৃদ্ধ খলিলুর রহমানের শরীর থেকে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে ছেলের হাত থেকে তার পিতাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ খলিলুর রহমানের মৃতদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় দা'য়ের কুপ পাওয়া গেছে। বাম হতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের ছেলে মিনারুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup