শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে বেকারি ভ্যানের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি (পূর্বপাড়া) গ্রামে বেকারির পণ্যবাহী একটি ভ্যানের চাপায় মো. আলিফ হোসেন (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আলিফ উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্কুল ছুটি শেষে আলিফ রাস্তার অপর পাশে দোকানে বসে থাকা বাবার কাছে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় মাছিমপুর বেকারির পণ্যবাহী একটি ভ্যান তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক ভ্যানটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আলিফকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে ফিরে আসেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক এনপিবি নিউজকে বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় অবহিত করেনি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন