বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা সদস্যদের জেরার মুখে হাসনাত

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ এএম
ভিডিও থেকে সংগৃহীত
expand
ভিডিও থেকে সংগৃহীত

সেনা সদস্যদের জেরার মুখে পড়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাস্তায় তাকে জেরা করা হয়।

এক ভিডিওতে দেখা যায়, গাড়ির চলমান অবস্থায় ভেতর থেকে নিজের ফেসবুকে লাইভ করছিলেন হাসনাত আব্দুল্লাহ। এসময় সেনা সদস্যদের বলতে শোনা যায়, এসময় তো আপনাকে রাস্তায় থাকার কথা না...। এরপর তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

তবে, ভিডিওটি কোন জায়গা থেকে করা সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি।

এর আগে রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে তিনি বলেন, আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা যারা আছেন দেবীদ্বারের, আপনাদের কাছেই আমার বিচার, আপানারাই সিদ্ধান্ত নেবেন, আমার কিছু বলার নেই।

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তাদের জায়গা থেকে। কিন্তু তাদেরও সীমাবদ্ধতা রয়েছে। হাসনাত আবদুল্লাহকে ঠেকানোর জন্য আজকে আওয়ামী লীগ এক জোট হয়েছে, বিএনপির একটি অংশ এক জোট হয়েছে। ঋণখেলাপিদের অংশ একজোট হয়েছে। গণঅধিকার এক হয়েছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ নিয়ে চলছে শেষ মুহূর্তের কার্যক্রম। ভুয়া তথ্য এবং অপপ্রচারও চলছে ব্যাপকভাবে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup