বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম
যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
expand
যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বেলগাছিতে সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয়রা বলেন, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে বলে মনে করছেন তারা।

নিহতের পিতা আসাবুল হক বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙ্গা কিংবা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের দ্বন্দ্ব হয়।

এরই জের ধরে তাদের মধ্যে মারামারি হয় এবং সোহেলকে হত্যার হুমকি দেয় ফারুক। এরই জের ধরে ফারুক আমার ছেলেকে জবাই করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

চুয়াডাঙ্গা সদর থানা ওসি (তদন্ত) হোসেন আলী জানান, একজন যুবককে জবাই করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup