বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে একই রাতে ৬ দোকানে চুরি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
জীবননগরে একই রাতে ৬ দোকানে চুরি
expand
জীবননগরে একই রাতে ৬ দোকানে চুরি

চুয়াডাঙ্গার জীবননগরে একই রাতে ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে বলাকা বুক হাউস, মুক্তার ইলেকট্রনিক্স, তোতা কম্পিউটার, মা কসমেটিকস, শোয়াইব ইলেকট্রনিকস এবং জাফরের মুদি দোকানে এ চুরি সংঘটিত হয়। ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত নিরাপত্তা জোরদার ও বাজার কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

বলাকা বুক হাউসের কর্মচারী অনিক আহম্মেদ বলেন, 'রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। ভোরে এসে দেখি ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকে ক্যাশবাক্সের টাকা নিয়ে গেছে। সিসি ক্যামেরায় মুখ ঢাকা থাকায় শনাক্ত করা যায়নি।'

দোকানের স্বত্বাধিকারী লিটন বলেন, 'দীর্ঘদিন ধরে বাজার কমিটি নেই। কেউ উদ্যোগও নিচ্ছে না। এতে নানা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একের পর এক চুরির ঘটনা ঘটছে। তাই দ্রুত বাজার কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ চাই।'

তোতা কম্পিউটারের মালিক তোতা বলেন, 'রাতে দোকান তালাবদ্ধ করে যাই। সকালে এসে দেখি শাটার উঁচু করে চোর ঢুকেছে। দোকান থেকে ১০-১২ হাজার টাকা নিয়ে গেছে। আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি।'

এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক রিপন কুমার দাস বলেন, 'ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবুও চোর শনাক্তে কাজ চলছে। আশা করছি দ্রুতই গ্রেপ্তার করা যাবে।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup