বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম
নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে জরিমানা
expand
নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে জরিমানা

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগে ভোক্তা অধিদপ্তরের অভিযানে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে ভেজাল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই ওইদিন রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে ল্যাবে পরীক্ষায় ওষুধগুলো ভেজাল প্রমাণিত হলে ভোক্তা অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন,জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।

এদিকে জরিমানা করা হলে লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়, আমাদের সাপ্লাইকারী প্রতিনিধি প্রতারণা করেছে। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে। এজন্য আমরা জরিমানা দিয়েছি।

স্থানীয়দের অভিযোগ, বাজারে ভেজাল ও অনিয়মিত ওষুধ বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup